গাজোল ব্লকের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে শনিবার বেলা ১টা নাগাদ থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও মালদা সহযোগিতা সমিতির সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।এই শিবিরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অভিভাবকদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হয় এবং থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষার রিপোর্ট প্রদান করা হয়। মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া বিভাগের উদ্যোগে মোট ২৯১