ইটাহার: ইটাহারে বামফ্রন্ট মনোনিত প্রার্থী সুদীপ্ত দাসের নাম ঘোষণা হতেই হাটখোলা এলাকায় দেওয়াল লিখন সিপিআই এর
ইটাহারে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সুদীপ্ত দাস। সোমবার নাম প্রকাশ হতেই দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী। এদিন ইটাহার হাটখোলা এলাকায় সিপিআই এর দলীয় কার্যালয়ে সুদীপ্তকে সংবর্ধানা জানান দলীয় নেতা কর্মীরা। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করে সিপিআই নেতৃত্ব। জানা গিয়েছে, সুদীপ্তর বাড়ি ইটাহারের খামরুয়া গ্রামে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য হন তিনি।