রাজনৈতিক দামামা বেজে গেল, বাঘমুন্ডিতে বিজেপির দেওয়াল লিখন 240 বাগমুন্ডি বিধানসভার ১০৫ নং বুথে বিজেপির দেওয়াল লিখনের কাজে অংশগ্রহণ করেন ছত্রিশগড় প্রদেশ সংগঠন সম্পাদক পবন সাঁই, সঙ্গ দিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। তার পূর্বে দেওয়াল দখলের একটা রাজনীতি হয়ে থাকে। সেইখানে কোন অংশ বিজেপি পিছিয়ে নেই এই বার্তা এদিন দিলেন বিজেপি নেতৃত্ব। রবিবার সকাল ১১ টা নাগাদ এই চিত্র লক্ষ্য করা গেল।