আই-প্যাক অফিসে ইডি হানা! জলঙ্গিতে ব্লক তৃণমূলের ধিক্কার মিছিল, মোদীর কুসপুতুল দাহ আই-প্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জলঙ্গি রাজ্য সড়কে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নরেন্দ্র মোদীর কুসপুতুল দাহ করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।