ছোট যান বহন চলকদের সতর্ক করতে রতুয়ার শামসিতে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। টোটো অটো সহ বিভিন্ন ছোট যানবাহন চালক রয়েছে তাদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি। রাস্তায় কি ধরনের অসতর্কতা থাকলে দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়গুলি নিয়ে সতর্ক করা হয়। টোটো চলাচলের ক্ষেত্রে সার্বিক সচেতনতা অবলম্বন করার বার্তা চালকদের উদ্দেশ্যে রাখল পুলিশ কর্তারা। দুর্ঘটনা থেকে বাঁচতে গতি নিয়ন্ত্রণ করারও নির্দেশ।