রায়গঞ্জ: রায়গঞ্জে তৃণমূলের প্রধান লড়াই সিপিএমের সঙ্গে, দাবি কৃষ্ণ কল্যানীর
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ও বিজেপিকে মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে বলে দাবি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর। তাঁর মতে, প্রায় ২৫ বছর পর সিপিএম প্রার্থী দেওয়ায় এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল বনাম সিপিএম। নির্বাচনী প্রচারে উন্নয়নমূলক কাজকেই হাতিয়ার করার কথা জানান তিনি। পাশাপাশি জয়ী হলে রায়গঞ্জ-বারসই সড়ক নির্মাণকে অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দিয়েছেন। দলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন তৃণমূল প্রার্থী।