কৃষ্ণনগর ১: শক্তিনগর জেলা হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব
বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদ শক্তিনগর জেলা হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব। হাসপাতালের পরিষেবা ব্যবস্থা, রোগী পরিষেবা, চিকিৎসা পরিকাঠামো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন তিনি। এদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রধান সচিব। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে পরিষেবার মান সম্পর্কে খোঁজ নেন তিনি। পরিদর্শনের শেষে প্রয়োজনীয় নির্