অবৈধ চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারির শেখপুর থেকে সুনীল মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। তাঁর কাছে থাকা ২০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।