পাড়া ব্লকের উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাবড়া হনুমান মন্দির থেকে তেঁতুলহিটি হাই স্কুল পর্যন্ত দীর্ঘদিন অবহেলিত রাস্তার উন্নয়নের দাবিতে এলাকাবাসীর অপেক্ষার অবসান ঘটল। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১২০০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা