ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযানে চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। বিপুল পরিমাণ মাদক, মাদক তৈরির কাঁচামাল, বিভিন্ন সরঞ্জাম, একাধিক চার চাকা, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করল সোমবার রাতে। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল পাঁচ মাদক কারবারি। এদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ। যাদের মধ্যে কারও বাড়ি প্রতিবেশি রাজ্য বিহারে। আবার কারও বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়।