গোসাবায় মঞ্চ ভাঙল দিলিপ ঘোষের। গোসাবা বিজেপির এক নম্বর মন্ডলের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। গোসাবা খেয়া ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজেপির বুথ বিজয় সংকল্প কর্মশালা। আর সেই কর্মশালার জন্য তৈরি মঞ্চে দিলিপ ঘোষ উঠতেই মঞ্চ বসে যায়। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন শওকত মোল্লা।