মালদা জেলার গাজোল ব্লকে SIR সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বিকেল প্রায় ৪টা নাগাদ সাধারণ মানুষের মধ্যে হয়রানি ও অসন্তোষ দেখা দেয়, যা ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো বুধবার সকাল থেকেই গাজোল ব্লক ক্যাম্পাসে SIR ক্যাম্পে শুনানির জন্য প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন গাজোল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর দলিলপুর বুথের ভোটারদের হিয়ারিং চলছিল। অভিযোগ, শুনানির সময় ভো