খাতড়া: পাঁপড়া ব্রীজ মোড় থেকে আড়কামা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে পাঁপড়া ব্রীজ মোড়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
Khatra, Bankura | Feb 12, 2024 দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য ছোটো বড় গর্ত। আবেদন নিবেদনেও কাজ হয়নি, ধৈর্যের বাঁধ ভেঙ্গেছে, এবার তাই দাবি আদায়ে সেই রাস্তাকেই বেছে নিলেন খাতড়া ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ। তালডাংরার হাড়মাসড়া থেকে মহকুমা শহর খাতড়া যোগাযোগের অন্যতম রাস্তার পাঁপড়া ব্রীজ মোড় থেকে আড়কামা পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন ওই এলাকার কয়েক হাজার মানুষ।