পাড়া ব্লকের ঝাঁপড়া গ্রামে অসুস্থ বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন পাড়া বিধানসভার বিজেপির বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। শনিবার দুপুর বারোটা নাগাদ ঝাঁপড়া গ্রামের বিজেপির কর্মী সোভন বাউরীর বাড়িতে গিয়ে দেখা করেন বিধায়ক। সাথে ছিলেন বিজেপির রাজ্য নেতা বিকাশ ব্যানার্জি, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী সহ অন্যান্যরা।