আইহো অঞ্চলের ২২১ নম্বর বুথের নামোটোলা এলাকায় শনিবার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ সূচনা হল। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মিশ্র।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন সরকার, প্রতাপ দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।