শনিবার দুপুরে নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নন্দিতা দাস(৪২)নামক মহিলার দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ,সূত্রের খবর নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ওই মহিলা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন,শুক্রবার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহিলার,খবর পেয়ে হাসপাতালে এসে ময়নাতদন্তের দাবি জানান বাপের বাড়ির সদস্যরা,সেই মতো ময়নাতদন্তের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।