ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভার রায়বানদ অঞ্চলের শিদপুর গ্রামে মন্ডল ১ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো এদিন দুপুরে। আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী ,বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মামনি বাউরী ,মণ্ডল 1 এর সভাপতি শুভময় সরকার ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্বরা।