পলাশিপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী কর্মসূচি করা হলো। বুধবার পলাশীপাড়ার বিশিষ্ট শিক্ষক শিবেশ বিশ্বাসের হাতে পশ্চিমবঙ্গ সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালী দিয়ে সংবর্ধিত করা হলো। উপস্থিত ছিলেন নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দেবাশীষ বিশ্বাস,তেহট্ট - ২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি হাসিফুল মালিতা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী,পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল, সহ-সভাপতি রণদা প্রসাদ বোস।