বুধবারের পর বৃহস্পতিবার সকালেও মালদায় চায়ে পে চর্চার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারলেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ। এদিন সকাল ৯ টা নাগাদ তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে প্রথমে মালদা শহরের রাজপথে প্রাতঃভ্রমণ করেন। এরপর শহরের সুকান্ত মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায়ে পে চর্চায় অংশ নেন। চা খেতে খেতেই এক প্রস্ত সাংগঠনিক আলাপ-আলোচনা সেরে নেন।