গত বছর বর্ষায় ব্যাপক ভাঙ্গন হয় রতুয়ার শ্রীকান্তটোলা গ্রাম জুড়ে। ভাঙ্গনের তীব্রতা এতটাই ছিল যে কয়েকশো পরিবার নিজেদের বাড়িঘর ভিটে মাটির সবকিছু ভাঙ্গনের হারিয়ে ফেলেছে। কিন্তু এতটা সময় পার হলেও এখনো প্রশাসন ভাঙ্গন রোধের কোন সঠিক কাজের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। প্রশাসনের তরফে কোন কাজই শুরু করা হয়নি যার ফলে চরম উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর। উপযুক্ত সময় থাকলেও কাজ হচ্ছে না যার ফলে আগামী বর্ষায় সবকিছু তছনছ হয়ে যাবে গোটা এলাকার মনে করছেন।