ইটাহার: টায়ার ফেটে ইটাহারের দুর্গাপুর এলাকায় রাস্তার ধারের গাছে ধাক্কা মাছ বোঝাই পিকআপ ভ্যানের,ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত মাছ
সামনের বাম পাশের টায়ার ফেটে রাস্তার ধারের গাছে ধাক্কা মাছ বোঝাই পিকআপ ভ্যানের। বুধবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর মোড় সংলগ্ন বাগানবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। বরাদ জোড়ে প্রাণে বাঁচলেও জখম হন চালক ও খালাসি। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে পিকআপ ভ্যানটি মাছ বোঝায় করে আলিপুরদুয়ার যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জখম চালক ও খালসিকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়।