ঝালদাতে রবিদাস জন্মজয়ন্তীর শুভ সূচনা ও উদ্বোধনী পর্বের সূচনা করেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। শনিবার রাত্রি আটটা নাগাদ ঝালদা এলাকার দাস পরিবারের উদ্যোগে আয়োজিত সন্ত রবিদাস জন্মজয়ন্তীর শুভ সূচনা ও উদ্বোধনী পর্বের ফিতা কেটে সূচনা করেন বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। তিনি জানান আমি অত্যন্ত আনন্দিত, শ্রদ্ধেয় গুরুর চরণে জানাই শতকোটি প্রণাম। জয় গুরু রবিদাসের জয় ধ্বনিতে মুখরিত হলো।