মানবাজার-২ নং ব্লক তৃনমুল কংগ্রেসের অনুষ্ঠিত হল সাংগঠনিক বৈঠক। শুক্রবার আনুমানিক বেলা বারোটা নাগাদ মানবাজার দু নম্বর ব্লকের বারি জাগদা অঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন সহ দলীয় কর্মীরা।