বিষ খেয়ে আত্মহত্যা করল নবম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে গাজোল থানার কদুবাড়ী এলাকায়। বুধবার দুপুর আড়াইটা নাগাদ মৃতদেহ ময়নতদন্ত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ছাত্রীর নাম সুমি টুডু। জানা যায় বাড়িতে পড়াশোনা নিয়ে সামান্য গন্ডগোল আর তার জেরে গত সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।