চায়ের দোকানে বচশা ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে গুরুতর আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের রেল স্টেশন চত্বরে। আহত ব্যক্তির নাম জয় বাউরী । বাড়ি পুরুলিয়া শহরের সিন্দারপট্টি এলাকায়। স্থানীয় বাসিন্দারা এক অভিযুক্তকে ধরে ফেলে এবং বাকি অভিযুক্তারা পলাতক। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক অভিযুক্তকে আটক করে।