এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানায় এলাকায়। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জানা যায় পুঞ্চা থানার অন্তর্গত বারমেস্যা রামনগর অঞ্চলের মেনেডি গ্রামের দেবাশীষ সর্দার গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খেড়িয়া পাড়া গ্রামে একটি বাড়ির পাশে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।