বুধবার সন্ধ্যায় নবদ্বীপ বাঁচাও যাত্রা শেষে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর এলাকায় একটি পথসভার আয়োজন করে সিপিআইএম কর্মী ও সমর্থকবৃন্দ,এদিন শহরের দক্ষিণাঞ্চল ঘোষপাড়া থেকে ২৪ টি ওয়ার্ডের বিভিন্ন বুথ প্রদক্ষিণ করে নবদ্বীপ বাঁচাও যাত্রা শেষ হয় প্রাচীন মায়াপুর দলীয় কার্যালয়ের সামনে এসে,এরপর সন্ধ্যায় শুরু হয় পৌরসভার ৪২০ টি শূন্য পদে নিয়োগ,অবিলম্বে বালি উত্তোলন বন্ধ করে গৌরাঙ্গ সেতুকে রক্ষা করা সহ অন্যান্য দাবিতে নবদ্বীপ বাঁচাও সমাবেশ।