বান্দোয়ান থানা এলাকার জঙ্গল থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার অনুমানিক বেলা ১.৩০ টা নাগাদ জানা যায় ধাদকা গ্রাম পঞ্চায়েত এলাকার বরাখুলিয়া জঙ্গলের একটি গাছে এক ব্যক্তিকে গলায় ফাঁস লাগানো দুরন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীকালে বান্দোয়ান থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত ওই ব্যক্তির নাম গুরুপদ সিং।