জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রথম ‘দিব্যাঙ্গ কমিউনিটি সেল’ গঠিত হল শনিবার। এদিন বিকেলে এই বিশেষ সেলের আনুষ্ঠানিক ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি নেতৃত্বদের হাতে দায়িত্ব তুলে দেন এবং জানান, সমাজের প্রতিটি অংশের সঙ্গে নিয়ে, বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকাংশ সুবিধার সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ।