মেদিনীপুর: শালবনির ভাত মোড় এলাকায় যাত্রী ভর্তি বাস উল্টালো রাস্তার পাশে , আহত ১০, আনা হলো মেদিনীপুর মেডিকেলে
শালবনির ভাত মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ভর্তি বাস উল্টে গেল রাস্তার পাশে। মেদিনীপুরের দিক থেকে যাত্রী ভর্তি করে বাসটি যাচ্ছিল লালগড় এর উদ্দেশ্যে । যেকোনো কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এই ঘটনায় বাসের ভেতরে থাকা দশ জন যাত্রী কম বেশি আহত হয়েছেন যাদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।