বন্যায় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মানুষের চরম সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো দক্ষিণ চন্ডিপুরের কাটা বাদ এলাকায়। তবে এলাকার বাসিন্দারার যোগাযোগের রাস্তার দাবী রেখেছিল। বিচ্ছিন্ন হয়ে যাওয়া এলাকার জলের স্তর কমে যাওয়ায় প্রশাসন উদ্যোগ গ্রহণ করে এবং আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য মাঠে ফেলে রাস্তা তৈরি করে দিয়েছে প্রশাসন। আগামী কয়েক দিনের পাকা কাজ শুরু করে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।