২০২৬এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার বিকেলে রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ১ব্লকের নতুনডি অঞ্চলের দুরমঠ গ্রামে মা মাটি মানুষের সরকারের ১৫বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। দুরমঠ গ্রামে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সহ সভাপতি হাজারী সহ অন্যরা।