কৃষ্ণনগর ১: নৃসিংহপুরে ৬৬ তম বর্ষের সর্বজনীন মহানাম যজ্ঞ উৎসবে উপস্থিত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ ব্লক সভাপতি
নৃসিংহপুর গ্রামবাসীবৃন্দের উদ্যোগে নৃসিংহ দেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী মহানাম যজ্ঞ উৎসব। এ বছর এই ধর্মীয় উৎসবের ৬৬তম বর্ষ পূর্ণ করল। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামবাসীদের উদ্যোগে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে। আজ যজ্ঞ উপলক্ষে ভোগের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ব্লক সভাপতি স্বপন ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ধর্মীয় ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।