রায়গঞ্জ: সাপের ছোবলে মৃত্যু হল ছয় বছরের শিশুর,ডালখোলা থানার জগদীশপুর এর ঘটনা,দেহ ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে
ডালখোলা থানার অন্তর্গত জগদীশপুরে সাপের ছোবলে মৃত্যু হলো ছয় বছরের শিশু এমডি মাহিদ আলমের। মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।পরিবারের দাবি রবিবার সকালে বাবার সঙ্গে ভুট্টা খেতে গিয়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয় শিশুটি। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে কিশনগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানো হয়। বাড়ি ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু হয়।