সোমবার ২ নং মালোপাড়া থেকে বিদ্যুৎ দপ্তর পর্যন্ত এক মিছিল ও ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে নবদ্বীপ কৃষি রক্ষা কমিটি,জল প্রকল্প সংলগ্ন ভাগীরথী নদীর চরে বিভিন্ন ধরনের চাষ করে কৃষকেরা,সম্প্রতি একটি বেসরকারি সংস্থা কৃষি জমির উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটি পোতায় প্রতিবাদ করেন কৃষকেরা,এদিন বিদ্যুৎ দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে কৃষকেরা,আন্দোলনকারীদের দাবি পৌরপতি সব জেনেও চুপ,অপরদিকে কৃষকদের অভিযোগ অস্বীকার করেন পৌরপতি।