গঙ্গা নদীর জল স্তর বাড়তে শুরু করতে মহানন্দাটোলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙ্গনের সম্ভাবনা শুরু হয়েছে। এমন অবস্থায় নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করতে পৌঁছলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ছাড়াও জেলা সেচ দপ্তরের আধিকারিকরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ভাঙ্গন হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের মধ্যে তীব্র আতঙ্ক রয়েছে। এমন অবস্থায় ভাঙ্গন আটকাতে কি ধরনের কাজ করা যেতে পারে গোটা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে খোঁজ নিলেন আধিকারিকরা। প্রশাসন চেষ্টা করবে।