সদ্য প্রয়াত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি নববিন্দু ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার রায়গঞ্জে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রয়াত নেতার পরিবারের উপস্থিতিতে শুরু হওয়া এই শিবিরে রাজনৈতিক নেতা, সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী ও ছাত্রছাত্রীরা অংশ নেন।