কৃষ্ণনগর শহরের সবথেকে বড় সমস্যার কারণ কৃষ্ণনগর বেলেডাঙ্গা রেলগেট, রেলগেট এলাকায় ফ্লাইওভার না থাকার কারণে দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগে পড়েন কৃষ্ণনগর বাসিস সহ আশেপাশে এলাকার মানুষ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহা মৈত্র ওই এলাকায় ফ্লাইওভার করার জন্য প্রস্তাব ও রেখেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ কেন্দ্র সরকার অনুমোদন না দেওয়ার কারণে ফ্লাইওভার করা সম্ভব হয়নি। শুক্রবার এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন নদীয