গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট করল মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার কেলারডি,জামবনি,বনডি, বাংলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ১৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরন, নষ্ট করা হয়। চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীদিনেও চলবে বলে জানায় আবগারি দপ্তর।