গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া শীতলা মন্দির এলাকায় দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানে ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়ে গেল। শনিবার বিকেল চারটে নাগাদ নারকেল ফাটিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নিকাশি ড্রেনের কাজের সূচনা করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান প্রদ্যুৎ কুমার সরদার, গ্রাম পঞ্চায়েত সদস্য সম্রাট মিশ্র সহ অন্যান্য জনপ্রতিনিধি