আর্থিক অনটনে এক ব্যক্তির বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের কাশীবাটিতে। সোমবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম সুদীপ পাল, বয়েস আনুমানিক ৫৮ বছর, বাড়ি রায়গঞ্জের কাশীবাটি এলাকায়। পরিবারের দাবী দিন সাতেক আগে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। পরে তার চিকিৎসার ব্যবস্থা করে পরিবার। রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।