সোমবার রাতে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোটিং ক্লাব ময়দানে শেষ হলো পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলা। এই বই মেলায় প্রায় ৭৮টি বুক স্টল পসরা সাজিয়ে বই প্রেমিকদের জন্য বইয়ের স্টল ছিল।বই মেলার শেষ দিনে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভিড় চোখে পড়ার মতন ছিল।