পলাশীপাড়া বিধানসভার সাটিখালী ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের অবশেষে সেই দাবি পূর্ণ হতে চলেছে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে। দিন কয়েক আগেই শুরু হয়েছে এই ব্রিজ নির্মাণের কাজ, জোর কদমে চলছে নির্মাণ । বৃহস্পতিবার বিধায়ক মানিক ভট্টাচার্য জেলার ইঞ্জিনিয়ার, আধিকারিক ও এলাকার মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন। এই ব্রিজ নির্মাণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে।