একটি বাইকে চারজন। তার উপর বেপরোয়া বাইকের গতিবেগ। ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মালদার মানিকচকের ধরমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত বাইকে থাকা চারজন যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার ধরমপুর এলাকায়। জানা গেছে আহতদের বাড়ি মানিকচক থানার নতুন টোলা এলাকায়। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিল তারা। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ঘুরতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।