মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ব্লকের সকল মাইক ব্যবসায়ীদের নিয়ে বৈঠক কৃষ্ণগঞ্জ থানার, সামনেই মাধ্যমিক ও তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর এই পরীক্ষা শুরু হওয়ার আগে কৃষ্ণগঞ্জ ব্লকের সকল মাইক ও সাউন্ড ব্যবসায়ীদের নিয়ে আজ এক বৈঠক করলো কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, আজকের এই বৈঠকে পুলিশ প্রশাসন মাইক ও সাউন্ড ব্যবসায়ীদেরকে তাঁদের প্রশাসনিক নির্দেশ মনে করিয়ে দেয় আর আজ বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।