বাঘমুণ্ডী: ছেলের হাতে বাবা খুন, বাঘমুন্ডির ঘটনায় চাঞ্চল্য
বাঘমুণ্ডি এলাকায় আবারও খুনের ঘটনার খবর উঠে এল। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাঘমুণ্ডি থানার মার্চা গ্রামে ঘটে গেল খুনের ঘটনা। বৃহস্পতিবার রাত্রে ছেলের হাতে খুন হল বাবা এবং ভাইপোর হাতে আহত হলেন কাকা। মার্চা গ্রামের পুসু রজক, বয়স আনুমানিক ৮৩, ধারালো অস্ত্র দিয়ে পেটে কোপ মেরে খুন করল তার বড় ছেলে ইন্দ্রজিত রজক। এবং পুসু রজকের মেজ ছেলে কে ধারালো অস্ত্র দিয়ে আহত করলেন তার বড় দাদা ইন্দ্রজিতের ছেলে অসিত রজক বলে শুক্রবার দুপুর বারোটা নাগাদ দাবি করেন পরিবারের সদস্যরা