জেলায় সামাজিক কর্মকান্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরের স্বীকৃতি পেল মালদা মুসলিম ইনস্টিটিউট। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মানপত্র ও স্মারক,,সংস্থার সম্পাদক ববি আহম্মেদের হাতে তুলে দেন তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন মুসলিম ইনস্টিটিউটে আসেন প্রসেনজিৎ। মুসলিম ইনস্টিটিউটের কার্যকরী কমিটির সামনে মুখ্যমন্ত্রীর লেখা মানপত্র পড়ে শোনান তিনি।