রতুয়ার বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক। বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষা কেন্দ্রে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষায় বসছে। কলম ফুল চকলেট তুলে দেওয়ার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। সমস্ত ছাত্র-ছাত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে সার্বিক ব্যবস্থাও খোঁজ নিলেন তিনি।