বুধবার দুপুরে রাজা হালদার নামক অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা,সূত্রের খবর রানীরচড়ার বাসিন্দা রাজা হালদার নামক যুবক মাস দেড়েক আগে রাম ঘোষের কাছ থেকে টোটো চালাবার নামে একটি টোটো ভাড়া নেয়,কিছুদিন চালাবার পর ভাড়া করা টোটো নিয়ে এলাকা থেকে চম্পট দেয়,আজ দেখা মিলতেই স্থানীয় বাসিন্দারা যুবককে আটক করে খবর দেয় টোটো মালিক রাম ঘোষকে,টোটোটির হদিস না মেলায় যুবককে পুলিশের হাতে তুলে দেয় জনতা।