SIR কাজের দায়িত্বে থাকা সরকারি বুথ লেভেল অফিসার কীভাবে তৃণমূলের সাংগঠনিক কমিটিতে থাকতে পারে? এ বিষয়ে BLO কে ধরা হলে তিনি আজ সোমবার মালদার চাচলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান___ তৃণমূলের সাংগঠনিক তালিকার বিষয় নিয়ে কিছু জানেন না। তিনি সাংগঠনিক পদে থাকলেও BLO র দায়িত্বে নেওয়ার পরেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে দূরে রয়েছেন। BLO হওয়ার পর থেকে তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।